প্যান প্যাসিফিক সোনারগাঁও : স্টেক উৎসবে কক্সবাজার ভ্রমণের সুযোগ


ঢাকাঃ প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার সিগনেচার রেস্তোরাঁ ঝর্নায় শুরু হয়েছে ‘স্টেক অ্যান্ড এস্কেপ’ স্টেক আয়োজন। ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন, যেখানে থাকছে আনলিমিটেড স্টেকের পাশাপাশি কক্সবাজার ভ্রমণের সুযোগ।
বেঙ্গল মিটের সঙ্গে যৌথ আয়োজনে জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকায় পাওয়া যাবে অল-ইনক্লুসিভ আনলিমিটেড স্টেক। এর সঙ্গে থাকছে সালাদ বার, স্যুপ অব দ্য ডে ও ডেজার্ট স্টেশন।
এছাড়া নির্বাচিত ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে ‘ডাইন ৩, পে ১’ সুবিধা। আয়োজনের অংশ হিসেবে একটি র্যাফেল ড্রও থাকছে। এতে বিজয়ী এক দম্পতি ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে যাতায়াতের জন্য দুটি বিমান টিকিট পাবেন।
প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার ইন-হাউস অতিথিরা পুরো আয়োজনজুড়ে ১০ শতাংশ ছাড় পাবেন।
‘স্টেক অ্যান্ড এস্কেপ’ প্রতিদিন ঝর্না রেস্তোরাঁয় ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর মূল্য জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকা,সবকিছুসহ। আয়োজনটির প্রধান অংশীদার ব্র্যাক ব্যাংক।







